ঢাকা, শনিবার ৩০ মে ২০২৬

১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৪ জ্বিলহজ্জ ১৪৪৭

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত
পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত

শনিবার ২৮ জুন ২০২৫ Admin Admin ৬৫ views
পাকিস্তানে একটি আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত ও দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে বেসামরিক নাগরিকরাও রয়েছে। পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের বরাত দিয়ে এএফপি শনিবার এ তথ্য জানিয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একজন স্থানীয় সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একজন আত্মঘাতী হামলাকারীর বিস্ফোরকভর্তি একটি গাড়ি একটি সামরিক গাড়িবহরে ধাক্কা দেয়। এতে ১৬ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণে দুটি বাড়ির ছাদ ধসে পড়ে, এতে ছয় শিশু আহত হয়। এদিকে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবানভুক্ত সশস্ত্র গোষ্ঠী হাফিজ গুল বাহাদুরের আত্মঘাতী শাখা।
বিজ্ঞাপন এলাকা
970 × 90 — Admin থেকে পরিবর্তন করুন

Comments